প্রকাশিত: Tue, Apr 25, 2023 10:19 PM আপডেট: Thu, Jun 4, 2026 2:17 PM
সিএনএন উপস্থাপক ডন লেমনকে বহিস্কার
সাজ্জাদুল ইসলাম: সিএনএনের দীর্ঘ দিনের এই সংবাদ উপস্থাপক নারী ও বয়স নিয়ে মন্তব্যের জন্য তিরস্কৃত হয়েছেন। লেমন ১৭ বছর সিএনএন কাজ করেছেন। বিবিসি
সোমবার এক টুইটার পোস্টে লেমন বলেন, তিনি বিস্মিত হয়েছেন। এ নিউজ নেটওয়ার্কে তিনি যে আর কাজ করতে পারবেন না, এমন কোন আভাস তাকে কখনো দেয়া হয়নি।
সিএনএন দিস মর্নিং অনুষ্ঠানের কো-হোস্ট ছিলেন লেমন। ট্রাম্পের শাসনামলে স্পষ্ট বক্তব্যের কারণে তিনি যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে পরিচিত মুখে পরিণত হন। তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করেছিলেন।
সম্প্রতি ক্যারোলিনার গভর্নর নিক্কি হেলিকে ‘তার আর সেই সময় নেই’, এই মন্তব্য করে দ্রুত তিনি বিতর্কিত হয়ে পড়েন। হেলির বয়স এখন ৫১ বছর।
সিএনএন সিইও জানান, অপেশাদারি আচরণ ও নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে লেমনকে অপসারণ করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত